বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভৈরব মেঘনা নদীর পাড় এলাকার রিভার ভিউ হোটেলের সামনে থেকে আজ সোমবার সকালে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

আটককৃতরা হলো- ঝালকাঠি জেলার নলসিট থানার কাঠিপাড়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সালমা বেগম (২৮) ও জামালপুর জেলার ইসলামপুর থানার ফুলকারচর গ্রামের মোশাররফের স্ত্রী শাহনাজ বেগম (৪৫)। তারা দুজন নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকে।

সোমবার সকাল ৮টায় তারা দুজন ব্রাহ্মণবাড়ীয়ার চৌরাস্তায় অপেক্ষমাণ মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুটি ব্যাগে গাঁজা নিয়ে গাজীপুর এলাকায় পৌঁছে দিতো এবং বিনিময়ে দুজনে ২০ হাজার টাকা পেতো বলে নারীরা জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব মেঘনা নদীর পাড়ের খেয়া ঘাটের নিকট রিভার ভিউ হোটেলের সামনে থেকে দুই নারীকে গ্রেফতার করে তাদের সাথে থাকা ব্যাগ ও লাগেজ তল্লাশি করলে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে কমলপুর নিউটাউন সার্কেল অফিসে নিয়ে আসা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভৈরব সার্কেলের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইজন নারীকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মাদকদ্রব্য আইনে মামলা প্রদান করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD