শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
তুচ্ছ ঘটনার জেরে বৃদ্ধের হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা

তুচ্ছ ঘটনার জেরে বৃদ্ধের হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জমির সীমানায় বিদ্যুতের খুঁটি স্থাপন করতে বাঁধা দেয়ায় লোহার রড দিয়ে পিটিয়ে গিয়াস উদ্দিন নামের এক বৃদ্ধের হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।

আজ শনিবার বিকালে উপজেলার নীলগঞ্জ ইউপির মজিদপুর গ্রামে বাক বিতন্ডার এক পর্যায় ওই বৃদ্ধের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে বৃদ্ধের নিকটাত্বীয় মজিবর রহমানকে (৪৮) পিটিয়ে যখম করে বলে অভিযোগ আহতদের। এঘটনায় আহতদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে গুরতর আহত গিয়াস উদ্দিনকে দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।

এছাড়া মজিবর রহমানকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের স্বজনরা অভিযোগ করে জানান, গিয়াস উদ্দিনের কৃষি জমির মধ্যে দিয়ে বিদ্যুতের খুঁটি স্থাপনের চেষ্টা করে প্রতিবেশি বজলু মেকারের পুত্র মাহাবুব (৪০), শানু (৪৪) তার নাতি সাইফুল (১৮)। এসময় কৃষি জমির সীমানার পাশ দিয়ে খুঁটি স্থাপনের জন্য জানালে উভয় পক্ষ বাকতিন্ডায় জড়ালে ক্ষিপ্ত হয়ে ওঠে বজলু ও তার ছেলেরা। এক পর্যায় লোহার রড দিয়ে পিটিয়ে রোজাদার গিয়াস উদ্দিনকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। এবিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাডঃ নাসীর উদ্দিম মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওইখানে বিদ্যুৎ খুঁটি নিয়ে দুই পক্ষে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলছে। তবে গিয়াস উদ্দিনকে এভাবে মরধর করা হবে এটা অন্যায় এবং দুঃখজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয় কলাপাড়া থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শুনে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখনো অভিযোগ পাইনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD