বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

আজ শনিবার সকাল আটটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ফেরিঘাট ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক খলিলুর রহমান এবং একই মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন। আহত শিক্ষকের নাম আব্দুল হামিদ।

সিংড়া থানার উপ-পরিদর্শক(এসআই) কিশোর কুমার রায় জানান, মাদ্রাসার তিন শিক্ষক মোটরসাইকেল যোগে নাটোর থেকে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে পুরাতর ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রীজের পূর্বপাশে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান। আহত হন মোটরসাইকেল চালক আব্দুল হামিদ।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD