বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
তালতলীতে জমে উঠেছে ২ টাকার ইফতর হাট

তালতলীতে জমে উঠেছে ২ টাকার ইফতর হাট

Sharing is caring!

হাফিজুর রহমান, বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে নাম মাত্র ২ টাকায় ইফতারি বিক্রি করছে “সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশন নামের একটি স্থানীয় সামাজিক সংগঠন।

স্থাণীয় সামাজিক সংগঠন সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশন উপজেলার তালতলী বাজারের উজ্জ্বল চত্তরে স্টল বানিয়ে মাইকিং করে গত ৯ রমজান থেকে দুই টাকায় এই ইফতারি বিক্রির এ কার্যক্রম শুরু করেছেন। বুধবার বিকালে আনুষ্ঠানিকভাবে তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার ইফতারি বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

যা পুরো রমজান মাস অব্যাহত থাকবে। প্রতিদিনের ন্যায় আজ ইফতারি বিক্রি কার্যক্রমে উপস্থিত ছিলেন তালতলী শিল্প কলা একাডেমীর সাধারন সম্পাদক ও তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিলশাত জাহান এলিচ, তালতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন,সাধারন সম্পাদক খাইরুল ইসলাম আকাশ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপনসহ সংগঠনের সকল স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।

দিলশাত জাহান এলিচ বলেন, রমজান আত্নশুদ্দির মাস আমি ব্যক্তিগত ভাবে সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশন প্রত্যেক ছেলে মেয়েকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি । মনে প্রানে তাদের জন্য দোয়া এবং দীর্ঘায়ু কামনা করছি। এ রমজান মাসে এতো সুন্দর ও মহতি কাজ করছে আমি ভবিষ্যতে সবসময় সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশন পাশে থাকবো তাদের সার্বিক সহযোগীতা করবো।

আমরা তালতলীর পথচারী ও নিম্ন আয়ের অসহায় দরিদ্র মানুষ যাদের ইফতারি ক্রয় করার ক্ষমতা নেই তাদের ইফতারির ব্যবস্থা করতে পেরে খুবই ভালো লাগছে। সমাজে বৃত্তবানদের আহবান করবো তারা যেনো এ মহতি উদ্যেগে এগিয়ে আসে। উল্লেখ্য সংগঠনটির শুভাকাঙ্খীদের অর্থায়নে প্রতিবছর রমজান মাস উপলক্ষে পথচারী ও নিম্ন আয়ের অসহায় দরিদ্র মানুষদের জন্য দুই টাকায় ইফতারী বিক্রির হাট বসে। এই হাটে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষের মধ্যে ইফতার বিক্রি করা হয়। নাম মাত্র ২ টাকার প্রতিটি ইফতারির প্যাকেটে পরিমাণমত মুড়ি, বুট, পিয়াজু, বেগুনী, আপেল ও খেজুর রয়েছে। যা একজন রোজাদারের ইফতারির জন্য র্যাপ্ত। সহযোগীতার হাত বাড়াতে পারেন আপনিও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD