বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রধানমন্ত্রীর উপহার ২০টি আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন

প্রধানমন্ত্রীর উপহার ২০টি আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের সাতলায় প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্রদের মাঝে ২০টি আশ্রয়ন প্রকল্পে বসত ঘরের উদ্বোধন করা হয়েছে। ১৯ এপ্রিল সোমবার দুপুর ১২টায় আশ্রয়ন প্রকল্পের উেেদ্বাধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাইরুল বাশার লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। প্রধান অতিথি আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘর পরিদর্শন করেন এবং হতদরিদ্র ২০টি পরিবারের মধ্যে বসত ঘরের চাবি বিতরণ করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি হতদরিদ্র পরিবারের মাঝে ঘরসহ বিভিন্ন সাহায্যের হাত প্রসারিত করা হবে। ইতিমধ্যে জমি আছে ঘর নেই তাদেরকেও ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এ ছাড়াও জমিও নেই, ঘরও তাদেরকেও প্রধানমন্ত্রী ঘর উপহার দিয়েছেন। ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার লিটন বলেন, আমাদরে ইউনিয়নে এই প্রথম একত্রে ২০টি হতদরিদ্র পরিবারকে ঘর দেওয়ায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

আরো বলেন, আমরাও সরকারের পাশাপাশি থেকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করব। এদিকে হতদরিদ্ররা ঘর পেয়ে আনন্দ উল্লাস করে বলেন, প্রধানমন্ত্রীর দয়ায় ঘর পেয়েছি। তাই পরিবারের সকল সদস্যদের নিয়ে একটু আশ্রয়ের ঠিকানা হয়েছে। তা না হলে আমাদেরকে রাস্তার পাশে তাবু টানিয়ে থাকতে হত। উনাকে দোয়া ছাড়া আর কিছুই দিতে পারলাম না আমরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD