মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
লকডাউন না মানায় কলাপাড়ায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

লকডাউন না মানায় কলাপাড়ায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

Sharing is caring!

  1. পটুয়াখালী প্রতিনিধি ঃ করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় চলছে লকডাউন। প্রথম দিনে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছেন। বুধবার দুপুরে লকডাউন অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে মোবাইল ব্যাবসায়ী টিংকু মুখার্জিকে পাঁচ হাজার টাকা, মোখছেদুল এবং অলিউল্লাকে এক হাজার করে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল।

স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই কলাপাড়ার বিভিন্ন শপিং মল বন্ধ রয়েছে পাশাপাশি বাজার মুখী লোকজনের সংখ্যাও অনেক কম। সকলেই ঘরে থেকে বাড়ীতে খেকে নিরাপদে অবস্থান করছেন। বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে পুলিশ চেক পোস্ট বসিয়ে বাজারমুখী মানুষ এবং যানবাহনের গতিরোধ করে বাড়ী ফিরে যেতে বাধ্য করছেন। তবে এখনও বেশিরভাগ কাঁচা বাজারসহ মাছ বাজার উম্মুক্তস্থানে স্থানান্তরিত না করায় এসব বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে। এছাড়া কল-কারখানাগুলোতেও সঠিকভাবে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, পুলিশ লকাডাউনে শহরের বিভিন্ন সড়কে অবস্থান করছে। কুয়াকাটা-কলাপাড়া মহাসড়ক ও বাস  স্টেশনের বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল অব্যাহত রয়েছে। যাতে যানবাহন ও লোকজন চলাফেরা করতে না পারে।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, আইন অমান্য করায় তিনজনকে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD