বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
করোনা সংক্রমন রোধে ঘোষিত লকডাউন কঠোরভাবে পালিত হচ্ছে

করোনা সংক্রমন রোধে ঘোষিত লকডাউন কঠোরভাবে পালিত হচ্ছে

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। করোনা সংক্রমন নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লক ডাউনের প্রথম দিন  কঠোরভাবে পালিত হচ্ছে । ঘরে থাকুন, মাস্ক পড়ুন, নিরাপদে থেকে নিজে ও পরিবারের অপরজনসহ সবাইকে বাঁচান এসব কথা গুরুত্ব সহকারে নিচ্ছে গ্রামীন জনপদের লোকজন।

উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে দুরপাল্লার যানবাহনসহ গনপরিবহন বন্ধ থাকলেও রাস্তায় মানুষের সীমিত চলাচল রয়েছে।

বুধবার সকাল থেকেই কলাপাড়ার বিভিন্ন শপিং মল বন্ধ রয়েছে পাশাপাশি বাজার মুখী লোকজনের সংখ্যাও অনেক কম। সকলেই ঘরে থেকে বাড়ীতে খেকে নিরাপদে অবস্থান করছেন।

বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে পুলিশ চেক পোস্ট বসিয়ে বাজারমুখী মানুষ এবং যানবাহনের গতিরোধ করে বাড়ী ফিরে যেতে বাধ্য করছেন। উপযুক্ত কারন দেখাতে না পারলে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হচ্ছে। তবে এখনও বেশিরভাগ কাঁচা বাজারসহ মাছ বাজার উম্মুক্তস্থানে স্থানান্তরিত না করায় এসব বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে। এছাড়া কল-কারখানাগুলোতেও সঠিকভাবে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

এদিকে সরকারী, বেসরকারীসহ ব্যক্তি পর্যায় থেকে কোন সহয়তা না থাকায় চলমান লকডাউনে বেকার খেটে খাওয়া শ্রমজীবি মানুষ পরিবার নিয়ে রয়েছে নিদারুণ কষ্টে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান গনমাধ্যমকে জানান, পুলিশ লকাডাউনে পৌর শহরের বিভিন্ন সড়কে অবস্থান করছে। কুয়াকাটা-কলাপাড়া মহাসড়ক ও বাস  স্টেশনের বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল অব্যাহত রয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক জানান, ভয়াবহ করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউন সু-নিশ্চিতভাবে পালনের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীকে লকডাউন যথাযথভাবে পালনে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD