শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
আ.লীগ থেকে বহিষ্কার সুবর্ণচরের সেই রুহুল আমিন

আ.লীগ থেকে বহিষ্কার সুবর্ণচরের সেই রুহুল আমিন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপজেলা আ.লীগের সভাপতি ওমর ফারুক। তিনি বলেন, ‘আজ থেকে দলের সকল কার্যক্রম থেকে রুহুল আমিন মেম্বারকে বহিষ্কার করা হয়েছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, সহ-সভাপতি ছানা উল্যা বি.কম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাসার প্রমুখ।

রবিবার একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পর রাত ১২টার দিকে ঘরে ঢুকে ওই গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ করা হয়। এ সময় তার স্বামীকে মারধর ও চার সন্তানকে বেঁধে রেখে নির্যাতন চালানো হয়। চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগী নারীর স্বামী নয় জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ হলে ভুক্তভোগীর স্বামী জানান, ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে তিনি পরে করা মামলায় বলেন, পূর্ব শত্রুতার জেরে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর নিন্দার ঝড় ওঠে। নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফ বলেছেন, তারা সব আসামিকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবেন। তার দাবি, ঘটনাটি রাজনৈতিক নয়।

এদিকে বৃহস্পতিবার নির্যাতিতার শরীর থেকে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। তা চূড়ান্ত রিপোর্ট  করে আদালতে উপস্থাপন করা হবে। বুধবার মানবাধিকার কমিশনের একটি দল নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন। 

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক জানিয়েছেন, এই ঘটনাটির তদন্ত করবেন তারা। এরই মধ্যে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, মহিলা পরিষদসহ বিভিন্ন সংস্থা ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও বলেছেন এ ঘটনায় দোষী প্রমাণিতদের ছাড় দেয়া হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD