বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মাদক সেবনে বাধা দেয়ায় সেনা কর্মকর্তাকে কুপিয়ে হত্যার চেষ্টাব।

মাদক সেবনে বাধা দেয়ায় সেনা কর্মকর্তাকে কুপিয়ে হত্যার চেষ্টাব।

Sharing is caring!

মাদক সেবনে বাধা দেয়ায় বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল কর্মকর্তা নূর মোহাম্মদ (৫৫) সহ তার দুই সন্তানকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় তিন বখাটে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

আহতসূত্রে জানগেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলার দক্ষিন শ্রী-পাশা গ্রামের বাসিন্দা নুরুল হকের তিন ছেলে সাইফুল, সিপন ও নাঈম বিভিন্ন সময়ে তাদের বন্ধুদের নিয়ে একই এলাকার বাসিন্দা অবঃ সেনা কর্মকর্তা নূর মোহাম্মদের বাসার পিছনে বসে মাদক সেবন করতো। এতে বিভিন্ন সময়ে মাদকসেবিদের বাধা দিতেন নূর মোহাম্মদ। বরাবরের মতো গতকালও সাইফুল তার বন্ধুদের নিয়ে নুর মোহাম্মদের বাসার পিছনে মুরগির খামারে বসে মাদক সেবন করছিল। এসময় নুর মোহাম্মদ মাদক সেবনে বাধা দেয় সাইফুলকে। এ নিয়ে দুই জনের মধ্যে ব্যাপক বাকবিতন্ডা হয়। এক পর্যায় সাইফুলসহ তার আরো দুই ভাই সিপন ও নাঈম মিলে অবঃ সেনা কর্মকর্তা নুর মোহাম্মদকে কুপিয়ে জখম করে। বাবাকে বাচাতে মেয়ে সাথী ও ছেলে রবিউল ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা। স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় আমার কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আমি ঘটনাস্থল পরির্দশনে যাবো এবং তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করবো।

এ বিষেয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ হোসেন ব্যাপরী বলেন, এর আগেও সাইফুল কয়েক বার নূর মোহাম্মদের উপরে হামলা করে। প্রায় তিন বছর আগে আগৈলঝাড়া থানায় একটি মামলা হয়। যাহা র নং জি/আর-৯০।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD