শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি ; দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত ২ নিরাপত্তা কর্মী ; সর্বশান্ত দুটি পরিবার ।

স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি ; দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত ২ নিরাপত্তা কর্মী ; সর্বশান্ত দুটি পরিবার ।

Sharing is caring!

বরিশাল:নগরীর গড়িয়ারপাড় এলাকায় খুশব জুয়েলার্সে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে । ২৫ ভরি সোনা ২০০ ভরি রূপা সাথে নগদ এক লক্ষ আশি হাজার টাকা ভর্তি সিন্দুক সহ আনুসঙ্গিক আরো বহু মূল্যবান মালামাল ডাকাতচক্রের সদস্যরা নিয়ে গেছে বলে জানিয়েছেন শোঁকে পাগলপ্রায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী সৈয়দ নজরুল ইসলাম খোকন ।

কিছুক্ষণ পরপর পাওনাদার ব্যবসায়ী দের গচ্ছিত রাখা নগদ টাকা কীভাবে পরিশোধ করবেন এই দুশ্চিন্তায় জ্ঞান হারিয়ে ফেলছেন পুলিশ পরিবারের সদস্য অসহায় জুয়েলার্স মালিক সৈয়দ নজরুল ইসলাম খোকন । ঘটনাস্থল পরিদর্শন করে দরকারী আলামত সংগ্রহ করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ । পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনার সার্বিক খোঁজখবর নিচ্ছেন বলে প্রতিবেদক কে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার ।

এদিকে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত দুই পাহারাদার মো. আইউব আলী এবং মো. আলতাফ কে লুটতরাজে বাঁধা দেয়ায় সশস্ত্র ডাকাত রা তাদের মেরে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায় । পরবর্তিতে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের শেবাচিমে ভর্তি করা হয় । এদের মধ্যে অবস্থা বেশী খারাপ হওয়ায় পাহারাদার মো. আইউব আলী কে কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন ।

খুশব জুয়েলার্স এর স্বত্তাধিকারী কাশীপুর মগরপাড়া গ্রামের মীরাবাড়ী নিবাসী সৈয়দ নজরুল ইসলাম খোকনের বড় ভাই সৈয়দ এমদাদ হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন , বাবা আমাদের সব শেষ । ওরা আমাদের পথে বসিয়ে দিয়ে গেলো । এমনিতেই দেশব্যাপী করোনা মহামারীর জন্য ব্যবসায় দীর্ঘদিন মন্দা লেগেই ছিলো তার উপর আবার এই মুসিবাত। আল্লাহ্‌ তুমি ওদের বিচার করো। আমার ছোট ভাই খোকন এই ব্যবসা দিয়ে আমাদের দুই দুই টি পরিবার কে দেখভাল করছিলো । এখন খোকনের পরিবারের কী হবে আর আমাদের কী হবে ?  আমরা নিঃস্ব হয়ে গেছি । ব্যবসার পুঁজি যা ছিলো তা নিয়ে গেলেও দুঃখ ছিলো না কিন্তু আশে পাশের অনেক ব্যবসায়ী আমার ভাই কে অন্ধ বিশ্বাস করে নগদ টাকা তার কাছে জমা রাখতো । ওরা সেগুলি কেও রেহাই দিলোনা ।

উল্লেখ্য  ঘটনার পরদিন সকালে পরিত্যক্ত অবস্থায় সিন্দুক টি উদ্ধার করে বাটাজোড় থানা হেফাজতে নিয়ে আসা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD