শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়কের হাতের কব্জি কর্তন।

ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়কের হাতের কব্জি কর্তন।

Sharing is caring!

মাসুদ রানা (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মো. জসিম উদ্দিন (৩৫) নামের একজনের ডান হাতের কব্জি কেটে নিয়েছে নূর বাহিনীর লোকেরা।( ১২ মার্চ শুক্রবার) বিকালে চরভূতা ইউনিয়নের কক্সবাজার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা জসিমকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা থেকে জসিমকে ঢাকায় রের্ফাড করা হয়। তিনি চরভূতা ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের ১নং যুগ্ম আহবায়ক। সূত্রে জানা যায়, চরভূতা ইউনিয়নের মাদ্রাসা বাজারের নুরু মোবাইলে জসিমকে দেখা করতে বলে। জসিম নূরুর কথা মত বাংলাবাজার থেকে মাদ্রাসা বাজারে যায়। এসময় নূর বাহিনীর দু’জনের সাথে কথা বলতে বলতে একপর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরলে। ওইসময় নূর বাহিনীর লোকেরা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক জসিমকে দৌড়ে নিয়ে একটি ফসলী জমির মধ্যে ফেলে। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হাতের কব্জি কেটে ফেলে তারা পালিয়ে যায় ।

সেখান থেকে স্থানীয়রা জসিমকে উদ্ধার করে লালমোহন উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD