শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল নগরীর ‘টপটেন’ শো-রুমে হামলা আরও ১৪জন যুবক আটক মোট ১৯ জন

বরিশাল নগরীর ‘টপটেন’ শো-রুমে হামলা আরও ১৪জন যুবক আটক মোট ১৯ জন

Sharing is caring!

বরিশাল নগরীর অভিজাত পোশাক বিতান টপটেনের শো রুমে হামলা-ভাঙচুর এবং লুটের ঘটনায় আরও ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশাল শহরসহ জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে প্রবেশদ্বারগুলো সাড়াশি অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার অভিযানে অংশ নেয় কোতয়ালি পুলিশের ৮টি টিম, ডিবি পুলিশের দুটি ও র‌্যাবের আরও দুটি টিম। গ্রেপ্তার অভিযানের বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা মীর আশরাফুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সবমিলিয়ে এই আলোচিত মামলায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে গতকাল (সোমবার) বিকেলে বরিশাল কোতয়ালি মডেল থানায় হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন শাখা ব্যবস্থাপক ইমরান শেখ। এতে ৫ জনের নামে উল্লেখসহ ৪০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য ঘটনায় প্রকাশ ও সিসি টিভির ক্যামেরা ফুটেজে দেখা যায়, হঠাৎ বাসন্তি রংয়ের পাঞ্জাবি পরা একব্যক্তির নেতৃত্বে অর্ধ শতাধিক তরুণ একযোগে গত রোববার সন্ধ্যারাতে বরিশাল শহরের সদর রোডস্থ টপটেন শো রুমে ঢোকে এবং বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তারা বিল পরিশোধ না করে ছাত্রলী নেতার নাম বলে বেরিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় টপ টেন কর্মীরা বাধা দিলে তারা কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ভাঙচুর এবং লুটপাট করে তারা।

ওই ভিডিও ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে বলে জানান টপ টেনের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জুনায়েদ হোসাইন বলেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে।

আলোচিত এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান শুরু থেকেই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে আসছিলেন। শীর্ষপুলিশ কর্মকর্তার সেই ঘোষণা মতে মাঠপুলিশ নগরীতে গত ২৪ ঘণ্টায় রুদ্ধদার অভিযান চালিয়েছে। এবং বাকি আসামিদের গ্রেপ্তার তৎপরতা অব্যাহত রেখেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD