বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বরিশালে গরুসহ চোর সরদার আটক

বরিশালে গরুসহ চোর সরদার আটক

Sharing is caring!

বরিশালের হিজলা উপজেলার মাঠিয়াল গ্রাম থেকে ৭৪টি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ। এগুলো বিভিন্ন স্থান থেকে চুরি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে চোরের সরদার শাহজাহান রাঢ়ীকে আটক করেছে পুলিশ। শাহজাহান ওই গ্রামের কাজল রাঢ়ীর ছেলে।

বরিশালের পুলিশ সুপার মারুফ হাসান জানান, শাহজাহান সংঘবদ্ধ চোরচক্রের মাধ্যমে বরিশাল, ভোলা, শরিয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে গবাদিপশু চুরি করে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে এনে রাখতো।

সেখান থেকে পর্যায়ক্রমে গবাদিপশুগুলো বিক্রি করা হতো। উদ্ধারকৃত গবাদিপশুগুলোর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ রয়েছে। গ্রেফতারকৃত চোর সরদার শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD