মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগের দুই গ্রুপে সংর্ঘষ- গুরুতর আহত -২

পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগের দুই গ্রুপে সংর্ঘষ- গুরুতর আহত -২

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি: জেলার বাউফলে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে পৌর আওয়ামীলীগের সভাপতি এবং নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন।

অদ্য ২২ শে ফেব্রুয়ারী রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পাবলিক মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও স্থাণীয় সুত্রে জানাযায়,বাউফল পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল সমর্থিত ছাত্রলীগের একটি মিছিল শেষে পাবলিক মাঠ অতিক্রম করে। এ সময় স্থাণীয় সাংসদ আসম ফিরোজ সমর্থিত নেতা-কর্মীদের সঙ্গে কথাকাটাটির এক পর্যায় তুমুল সংর্ঘষ বাঁধে। এ সময় পৌর আওয়ামীলীগ সভাপতিসহ দুই জন আহত হন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের
জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মাঠে কাজ করছেন। যে কোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তারা তৎপর রয়েছেন। তিনি আরো জানান, এ ব্যাপরে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে দলীয় অনেক নেতা-কর্মীরা জানান, এখানে ফিরোজ এমপি গ্রুপ বনাম মেয়র জুয়েল গ্রুপ দীর্ঘ দিন ধরে বিরোধ তুঙ্গে। এরই ধারাবাহিকতায় এর আগে কয়েকটি রাজনৈতিক হত্যাকান্ড হয়েছে। আহত হয়েছেন অনেক। এর মধ্যে বর্তমানে অনেকে পঙ্গুত বরন করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD