বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ছাত্রলীগের হাতে আওয়ামী লীগ নেতা গুরুতর জখম

ছাত্রলীগের হাতে আওয়ামী লীগ নেতা গুরুতর জখম

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৭নংঢলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির আলমকে(৩৫) রবিবার সন্ধ্যা ৭টার দিকে পিটিয়ে জখম করেছে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল ও তার ছোট ভাই জাকারিয়া জাকু সহ আরও সাঙ্গপাঙ্গ সন্ত্রাসী গ্রুপ।

স্থানীয় সূত্রে জানা যায় ছাত্রলীগের সভাপতি পদ পাওয়ার পর থেকে এলাকায় বেপরোয়া হয়ে ওঠে কামরুল ও তার সহযোগিরা। সকল অপকর্মের প্রধান সিপাহী হিসেবে কাজ করে তার ছোট ভাই জাকারিয়া জাকু ও সাঙ্গপাঙ্গরা।

ছাত্রলীগের নাম পদবী ব্যবহার করে এই এলাকাকে একটি সন্ত্রাসের রাজ্যে পরিনত করেছে। কামরুল নাসির আলমের কাছে চাদা দাবি করে এক পর্যায় দুজনের মধ্যে কথা কাটাকাটি কামরুল ও জাকারিয়া জাকুর নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল নাসির আলমের উপর হামলা চালায় এলোপাথারি পিটাতে থাকে । স্থানীয়রা উদ্ধার করে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফরিদ বলেন- বখাটে , চাদাবাজ নেশাখোর অছাত্র ও সন্ত্রাসী কেমনে কিভাবে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হয় আমার বোধগম্য নয়। এদের মত সন্ত্রাসীরা কোরাম ভিত্তিক রাজনীতির কারণে আজ গৌরবময় ঐতিহাসিক ছাত্রলীগ কলঙ্কিত হচ্ছে। আমি দলের একজন সাধারণ কর্মী হিসেবে দলের ঊর্ধ্বতন অভিভাবকদের বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই এসমস্ত হাইব্রিড ও সেলফি বাজ নব্য সাহেদ করিম দের হাত থেকে আমাদের ও প্রিয় সংগঠনকে বাচান। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে বরগুনা সদর থানায় একটি মামলার প্রক্রিয়াধীন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD