বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন

বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন

Sharing is caring!

সারা দেশের ন্যায় বরিশাল জেলায় একযোগে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জ উপজেলার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে বরিশাল বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য বরিশাল ৬ নাসরিন জাহান রতনা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ ডাঃ বাসুদেব কুমার দাস, জেলা প্রশাসক  জসীম উদ্দীন হায়দার, বিভাগীয় উপ-পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ ডাঃ মোঃ হুমায়ুন শাহীন, উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ তরিকুল ইসলাম উজ্জ্বল, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনাসেম সাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের হাওলাদার, সাবেক ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, হাসপাতালের আরএমও ডাঃ ইসমত জেরিন জুঁই, প্রমুখ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা কোভিট-১৯ এর টিকাদান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না এমপি বরিশাল স্বাস্থ্য বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

পরে বরিশাল বিভাগে প্রথম কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার পাদ্রীশিবপুর ইউনিয়ন অলেন্ড গোমেজ, মাননীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না এমপি, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ভূমি বাকেরগঞ্জ তরিকুল ইসলাম উজ্জ্বলসহ আরও অনেকে। বরিশাল জেলায় ১ লক্ষ ৬৮ হাজার ডোজ কোভিট-১৯ এর ভ্যাকসিন এসেছে যা ৮৪ হাজার মানুষের মাঝে প্রদান করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD