মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীর দুমকী হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‌্যাব-৮,সিপিসি-১ কর্তৃক গ্রেফতার।

পটুয়াখালীর দুমকী হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‌্যাব-৮,সিপিসি-১ কর্তৃক গ্রেফতার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ১ ফেব্রুয়ারী ২১ইং তারিখে পটুয়াখালী জেলার দুমকী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে সকাল আনুমানিক ৯:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার দুমকী থানাধীন পাংগাশিয়া মাদ্রাসা এলাকায় (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, পটুয়াখালী, স্মারক-১০৭ তারিখ ২৬/০১/২০২১ইং) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে আনুমানিক ১০:৫৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-মোঃ হাবিব ঘরামী (৪৫), পিতা-মৃত কাসেম আলী ঘরামী, সাং-তক্তাখালী, পোষ্ট-পাংগাশিয়া দরবার শরীফ, থানা-দুমকী, জেলা-পটুয়াখালী বলে জানায়।

গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, পটুয়াখালী, স্মারক-১০৭ তারিখ ২৬/০১/২০২১ইং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, পটুয়াখালী, স্মারক-১০৭ তারিখ ২৬/০১/২০২১ইং মূলে হস্তান্তর করা হয়।

এবিষয়ে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক মো,রবিউল ইসলাম জানায়,প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD