বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ভোলায় দুই বছরের কন্যা শিশুকে জবাই করে হত্যা করলো “মা

ভোলায় দুই বছরের কন্যা শিশুকে জবাই করে হত্যা করলো “মা

Sharing is caring!

মো. সবুজ আলম:ভোলায় দুই বছরের কন্যা শিশু তাইয়েবা ইসলাম মাওয়াকে গলাকেটে হত্যা করেছেন তার মানসিক ভারসাম্যহীন মা।

রবিবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মা তানিয়াকে আজ রবিবার সকালে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাজমিস্ত্রী মো: সবুজের স্ত্রী তানিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত।

আজ সকালে তার স্বামী কাজে চলে যাওয়ার পরেই নিজ ঘরে তার শিশু কন্যা তাইয়েবা ইসলাম মাওয়াকে জবাই করে হত্যা করে। এর পর মেয়ের মৃতদেহ কোলে করে পাশের ঘরে তার শ্বাশুরির কাছে নিয়ে আসে। হত্যাকারী মা তানিয়া বেগম নিজেই দা দিয়ে জবাই করে হত্যা করেছে বলে স্বীকার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারের পাশাপাশি হত্যাকারী মাকে গ্রেপ্তার করেন। এছাড়া নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD