সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট
বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন নবাগত ডিসি জসীম উদ্দীন হায়দার

বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন নবাগত ডিসি জসীম উদ্দীন হায়দার

Sharing is caring!

বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মো: জসীম উদ্দিন হায়দার। এসময় তিনি কারাবন্দিদের মাঝে টিভি, সেলাই মেশিনসহ অন্যান্য উপকরণ বিতরণ করেন।

আজ ২৭ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এবং বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে বরিশাল কারাগারের বন্দিদের চিত্ত বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে টেলিভিশন, শীতবস্ত্র কম্বল, নারী কয়েদিদের জন্য শাড়ি এবং সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক  জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক এস এম ইকবাল, সনাক সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, বেসরকারি কারা পরিদর্শক রিজভীউল কবির, পরিচালক এনআরবিসি ব্যাংক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা শেষে কারাগারের বন্দিদের চিত্ত বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বেসরকারি কারা পরিদর্শক ও সমন্বয়কারী অপসোনিন এর পক্ষ থেকে ২০ টি টেলিভিশন বিতরণ করা হয়।

পাশাপাশি পরিচালক এনআরবিসি ব্যাংক ও কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরন এবং অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির পক্ষ থেকে নারী কয়েদিদের মাঝে দুইটি সেলাই মেশিন এবং ৬০ জন কয়েদিদের জন্য শাড়ি বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ কমিটির সদস্যদের সাথে নিয়ে কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD