শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তৃনমূল ভোটে অধ্যক্ষ দেলোয়ার হোসেন জয়ী

ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তৃনমূল ভোটে অধ্যক্ষ দেলোয়ার হোসেন জয়ী

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালী জেল কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারী। এ উপলক্ষে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে তৃনমূল কাউন্সিলে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ডালবুগঞ্জ ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ৬৭ জন ডেলিগেট কাউন্সিলের উপস্থিতিতে তৃনমূল আওয়ামীলীগের এ ভোট প্রক্রিয়া অনুৃষ্ঠিত হয়। মাওলানা ওমর ফারুকের কোরান তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথমপর্ব শুরু হয়। এসময় ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হায়দার ফকিরের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

এসময় চেয়ারম্যান পদে তৃনমূল কাউন্সিলে ভোটে অংশগ্রহনকারী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার – ৪১, সদস্য ও ইউপি মেম্বার মো: নুরুজ্জামান – ০৪, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি মো: শোয়াইব খান – ২২। মোট ভোটার ছিলো – ৭১জন, তন্মধ্যে মৃত-২জন, অনুপুস্থিত-২ জন। ৬৭জন উপস্থিতির মধ্যে অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলে নির্বাচিত হন। জেলা ও   উপজেলা আওয়ামী লীগ স্বাক্ষরিত এ ফলাফল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রেরন করেছেন।

কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদারের সঞ্চালনায় কাউন্সিলে বিশেষ অতিথির বক্তর‌্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আ: মান্নান, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বি এম শাহজাহান পারভেজ,  কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি  ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক উপাধ্যাক্ষ শহিদুল আলম, মো: মন্জুরুল ইসলাম, অধ্যাপক মন্জুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইসচেয়াম্যান মো: শফিকুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: ফিরোজ সিকদার, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আ: মালেক আকন, বালিয়াতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট আকন, মহিলা ভাইসচেয়াম্যান সাহিনা পারভীন সীমা, ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন আকন।

প্রধান অতিথি তার রক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সিদ্ধান্তই চুড়ান্ত স্দ্ধিান্ত, যারা দল করেন তারা দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD