সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট
মুজিব বর্ষে বরিশাল জেলায় ১ হাজার ৫শ’ ৫৬টি পরিবারকে জমিসহ গৃহ দিচ্ছে সরকার

মুজিব বর্ষে বরিশাল জেলায় ১ হাজার ৫শ’ ৫৬টি পরিবারকে জমিসহ গৃহ দিচ্ছে সরকার

Sharing is caring!

মুজিব বর্ষ উপলক্ষ্যে বরিশাল জেলায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৫শ’ ৫৬টি পরিবারকে জমি সহ নতুন নির্মিত গৃহ দিচ্ছে সরকার। ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিস্ট একেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট। ঘরের পাশে সবজী চাষ সহ আয় বর্ধক নানা সুযোগ সুবিধা থাকবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষেনা ও নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জমি সহ এই ঘর প্রদান করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিস্ট একেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট। ঘরের পাশে সবজী চাষ সহ আয় বর্ধক নানা সুযোগ সুবিধা থাকবে। বরিশাল জেলায় ১ হাজার ৫শ’ ৫৬টি ঘর নির্মানে মোট ব্যয় হয়েছে ২৬ কোটি ৬০ লাখ ৭৬ হাজার টাকা। সরকারের এই প্রকল্পে কেউ কোন ধরনের অনিয়ম-দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, শনিবার (২৩ জানুয়ারি) কাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সকল জেলায় ভূমির কাগজ ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এর অংশ হিসেবে ওইদিন সকাল সাড়ে ৯টায় বরিশাল সদর উপজেলা পরিষদে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। ওই বরিশাল প্রান্তের অনুষ্ঠানে বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক উপস্থিত থাকবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD