বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে চেক বিতরণ সম্পন্ন

বরিশালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে চেক বিতরণ সম্পন্ন

Sharing is caring!

বরিশালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মাধ্যমে আর্থিক সহায়তার চেক বিতরণ।

আজ ১৮ই জানুয়ারি সোমবার দুপুর ১ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের আহত/অসুস্থ শ্রমিক বা শ্রমিকের পরিবারবর্গের চিকিৎসা, পেশাগত দূর্ঘটনাজনিত মৃত্যু এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এ সময়ে তিনি বরিশাল জেলার ২৪ জন শ্রমিকের মাঝে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল মোঃ ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ অফিসের কর্মকর্তারা এবং শ্রমিক শ্রমিকদের অবিভাবক ও সন্তানেরা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা শ্রমিকদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের আহত/অসুস্থ শ্রমিক বা শ্রমিকের পরিবারবর্গের চিকিৎসা, পেশাগত দূর্ঘটনাজনিত মৃত্যু এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ২৪ জনের মাঝে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD