বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ছাত্রলীগ সভাপতির বাড়ি গুড়িয়ে দিয়েছে বিসিসি ।

বরিশালে ছাত্রলীগ সভাপতির বাড়ি গুড়িয়ে দিয়েছে বিসিসি ।

Sharing is caring!

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনসহ তিন ভাইয়ের যৌথ মালিকানায় নির্মাণাধীন একতলা একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।সোমবার সন্ধ্যায় নগরীর সাগরদী এলাকায় এ ঘটনা ঘটে।

জসিম উদ্দিন তার উপর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করলেও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করেছে সিটি করপোরেশন। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের সাগরদী অংশে অন্তত দেড় ঘণ্টা যান চলাচল চরমভাবে বিঘ্নিত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন জানান, তিনিসহ অপর দুই ভাই মনির হোসেন ও অসিম হাওলাদারের নামে মহাসড়কের পাশে সাগরদী এলাকায় ক্রয়কৃত ৮ শতাংশ জমিতে ৭ তলা ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে সিটি করপোরেশন থেকে প্ল্যান অনুমোদন নেন। সড়ক থেকে ৬ ফুট ছেড়ে স্থাপনা নির্মাণের নিয়ম থাকলেও তারা ৮ ফুট ফাঁকা রেখে ২০১৯ সালে নির্মাণ কাজ শুরু করেন। সিটি করপোরেশন থেকে বারবার মাপজোঁপের নামে তার নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। সিটি করপোরেশনের কর্মীদের দেখিয়ে দেয়া সীমানার মধ্যেই তিনি বহুতল ভবনের একতলার ছাদ সম্পন্ন করেন। সন্ধ্যায় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াই সিটি করপোরেশনের উচ্ছেদ শাখা বুলড্রোজার দিয়ে তাদের একতলা ভবন গুঁড়িয়ে দেয়। এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা দাবি করে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি আকর্ষণ করেছেন মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন।

তবে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, মনির হোসেন গং নামে প্ল্যান অনুমোদন নিয়ে সাগরদী এলাকায় নকশা বর্হিভূত ভবন নির্মাণ কাজ করা হচ্ছিল। সিটি করপোরেশনের কর্মীরা বাববার নিষেধ করার পরও তিনি নির্মাণ কাজ অব্যাহত রাখেন। এ কারণে তার নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ বুলড্রোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। কোনো প্রতিহিংসা দেখানোর অভিযোগ অস্বীকার করেন তিনি।

এদিকে মহানগর ছাত্রলীগ সভাপতির নির্মাণাধীন ভবন ভেঙে ফেলার সরঞ্জামাদী মহাসড়কে রাখায় এবং উৎসুক জনতার ভিড়ের উচ্ছেদ অভিযান চলাকালে সাগরদী এলাকা পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের সাগরদী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD