রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যানকে মোবাইল ফোনে প্রাননাশের হুমকির ঘটনায় জিডি!

ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যানকে মোবাইল ফোনে প্রাননাশের হুমকির ঘটনায় জিডি!

Sharing is caring!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক সফল চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি ঝালকাঠি আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড. জিকে মোস্তাফিজুর রহমানকে মোবাইল ফোনে হুমকি-গালাগাল ও প্রাননাশের হুমকির প্রদানের অভিযোগে পাওয়া গেছে।

শনিবার রাত ৭টা ৪৭মিঃ মোবাইল নাম্বার ০১৭৯১২৭১৪৯৪ দিয়ে ফোন করে এ হুমকির পরপরেই তিনি ঝালকাঠি থানায় উপস্থিত হয়ে (নং-৩৬৭)একটি জিডি দায়ের করেন। এ বিষয়ে উক্ত নাম্বার ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঝালকাঠি থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানিয়েছেন। জিডির বিবরনে উল্লেখ করা হয়, ৯ জানুয়ারী রাতে তিনি শহরের মহিলা কলেজ রোডের বাসায় অবস্থান কালে উক্ত মোবাইল নাম্বার দিয়ে তার ব্যবহৃত ০১৭১২৬২৪৭৪৫ নাম্বরে ফোন দেয়। তিনি কলটি রিসিভ করলে অজ্ঞাত কলদাতা তাকে ও তার ছোটভাই এড. কেএম মাহাবুবুর রহমান সেন্টুর নাম উল্লেখ করে অকথ্য গালাগাল শুরু করে। এ সময় তার পরিচয় জানতে চাইলে তাদের চিরতরে পঙ্গুসহ খুন-গুমের হুমকি প্রদান করে কলটি কেটে দেন। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, ইতিপূর্বে তিনি জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সহ নলছিটি উপজেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার পরিবারের সকল সদস্যই আওয়ামীলীগের রাজনীতিতে সরাসরি জড়িত আছেন। বর্তমানে তার ছোটভাই এড. মাহাবুবুর ররহমান সেন্টু মোল্লারহাট ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। যে কারনে তাদের ভয়ভীতি প্রদর্শনের জন্য রাজনৈতিক ও নির্বাচনী প্রতিপক্ষরা এ কর্মকান্ডে লিপ্ত ধারনা করে আইন শৃঙ্খলা বাহীনির সহযোগীতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD