রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় কার্প জাতীয় মাছ চাষে নতুন সফলতা ও সম্ভাবনা দ্বার উম্মোচন

কলাপাড়ায় কার্প জাতীয় মাছ চাষে নতুন সফলতা ও সম্ভাবনা দ্বার উম্মোচন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় কার্প জাতীয় মাছ নিয়ে তিন বছরের গবেষনায় সফলতা পেয়েছেন একদল গবেষক। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের মাছ পুকুরে মজুদ করে ৭ থেকে ৮ মাসের মধ্যে দুই থেকে তিন কেজি ওজনে পরিনত করা হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে “এনএটিপি ২ এর পিবিআরজি প্রকল্পরে আওতায় কার্প ফ্যাটেনিং প্রযুক্তির মধ্যমে সফল হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এ প্রযুক্তিতে দক্ষিনাঞ্চলে মাছ চাষে নতুন এক সফলতার ও সম্ভাবনার দ্বার উম্মোচন হয়েছে। অল্প সময়ে অধিক পরিমান মাছ উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন অনেক মৎস্য চাষী। নতুন এই প্রযুক্তির মাছ চাষে এখন অনেকেই আগ্রহী হয়েছেন।

গবেষকদের সূত্রে জানা যায়, দ্রুত বর্ধনশীল হওয়ায় মৎস্য চাষীসহ স্থানীয় বাজারে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও কমন কার্প মাছের রয়েছে ব্যাপক চাহিদা। অন্যদিকে কার্প জাতীয় মাছ চাষ করে বাজারজাত করতে দক্ষিনাঞ্চলের চাষীদের দুই থেকে তিন বছর সময় লাগতো। তাও ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের বেশি হতোনা। এতে অনেক চাষীই কার্প জাতীয় মাছ চাষে আগ্রহ হারিয়েছে। সুস্বাদু কার্প জাতীয় মাছের চাহিদা তৈরি করতেই এ পদ্ধতি নিয়ে গবেষণা করা হয়েছে।

এদিকে কার্প ফ্যাটেনিং প্রযুক্তিতে দুইটি গবেষনা কার্যক্রম সম্পান্ন করেছেন। প্রথমে পানির স্তরভেদে কার্প জাতীয মাছের সংখ্যা ও মজুদ ঘনত্ব বৃদ্ধির জন্য উপযুক্ত সম্পূরক খাদ্য নির্ধারন কার্যক্রম। এছাড়া পানির গুনাগুন পরিক্ষা, প্লাংটনের প্রাচুর্যতা মাছে ও পানিতে ব্যাকটেরিয়া উপস্থিতি, মাছে ও পানিতে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে এ গবেষকরা কাজ করেছেন।

উপ প্রকল্পের সুফলভোগী মো.মিলন খলিফা জানান, কার্প ফ্যাটেনিং প্রযুক্তির মধ্যমে আমাদের এ অঞ্চলে মৎস্য চাষীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই প্রযুক্তিতে মাছ চাষ করে আমরা অনেক লাভবান হয়েছি।এ প্রযুক্তিতে মাছ চাষ করেলে অন্যরাও লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একুয়াকলচার বিভাগের সহযোগী অধ্যাপক ও কার্প ফ্যাটেনিং প্রযুক্তি উপ-প্রকল্পের প্রধান গবেষক ড.আব্দুল রাজ্জাক বলেন, মৎস্য চাষীগন সাধারনত ছোট আকারের মাছ পুকুরে মজুদ করেন। এই ছোট আকারের মাছগুলো বাজারজাতের উপযোগী হতে সাধারনত ২-৩ বছর সময় লাগে। এখন কার্প জতীয় মাছ ৭ থেকে ৮ মাসের মধ্যে দুই থেকে তিন কেজি ওজনে পরিনত করা হয়েছে।যা মৎস্যচাষীদের কাছে ছিল অকল্পনীয়। কার্প ফ্যাটেনিং প্রযুক্তিতে মৎস্যচাষীর মাছ চাষ করে অল্প সময়ে অধিক পরিমান মাছ উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD