বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি নবাগত জেলা প্রশাসকের

বরিশালের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি নবাগত জেলা প্রশাসকের

Sharing is caring!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালকে খুবই পছন্দ করেন। তিনি বরিশালের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। আগামী কয়েক বছরের মধ্যে বরিশাল সহ বিভাগের চেহারা পাল্টে যাবে। বরিশালের উন্নয়ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্বাহী প্রতিনিধি হিসেবে আন্তরিকভাবে কাজ করার কথা বলেছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

৩ জানুয়ারী বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনের পর মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক পদে কর্মরত ছিলেন জসীম উদ্দীন হায়দার।

বরিশাল জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, বরিশালে রেল লাইন স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। বরিশালবাসী আগামী দিনগুলোতে এর সুফল ভোগ করবে। পদ্মা সেতু চালু হলে বরিশাল হবে দক্ষিনাঞ্চলের অন্যতম উন্নত সমৃদ্ধ শহর। এই উন্নয়ন ঘিরে এখানে শিল্পায়ন হবে। বাড়বে কর্মসংস্থান। ঘুড়ে দাড়াবে দক্ষিনের অর্থনীতি। তিনি সরকারের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, এনডিসি মো. নাজমুল হুদা, প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি এসএম ইকবাল ও সাবেক সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সদ্য নির্বাচিত সাধারন সম্পাদক কাজী মিরাজ, সাবেক সাধারন সম্পাদক মুরাদ আহমেদ ও পুুলক চ্যাটার্জী, ইলেক্ট্র্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সহসভাপতি রাহাত খান এবং রিপোর্টার্স ইউনিনিটর সাবেক সভাপতি সুশান্ত ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD