মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Sharing is caring!

বরিশালে আলোচনা সভা এবং সেবা গ্রহীতাদের মাঝে নানা উপকরন বিতরনের মধ্য দিয়ে ৬৬তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে সেবা ও সুযোগ প্রান্তজনে’ শ্লোগান নিয়ে শনিবার (২ জানুয়ারি) বেলা ১২টায় নগরীর কালীবাড়ি রোডের জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী।

জেলা সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম, জাবির আহমেদ, বেসরকারী উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এবং আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

সভায় জেলা, উপজেলা, মহানগর ও মেডিকেল সমাজসেবা অফিসার, এনজিও কর্মী এবং বিভিন্ন সেবাগ্রহীতারা অংশগ্রহন করেন।

সভায় মোট ৩০জন সেবাগ্রহীতাকে বিভিন্ন ভাতার নতুন বই, উপকরণ এবং চেক বিতরন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD