রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
উজিরপুর পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ, চলছে গনণা

উজিরপুর পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ, চলছে গনণা

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ চলছে। আজ (সোমবার ২৮ ডিসেম্বর ) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও পৌষের হাড় কাঁপানো কনকনে শীত উপেক্ষা করে এর আগেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়।বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো।দুইটি ভোটকেন্দ্রে কাউন্সিলর সমর্থকদের ভিতর সামান্য হাতাহাতির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টায় পৌরসভার ১ নং ওয়ার্ডের ডব্লিউবি সরকারী মডেল স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারী তার ভোট দেন।এসময় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল সহ দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। এছাড়া ও বিএনপির ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম খান ৯ নং ওয়ার্ডের রসুলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী কাজী শহিদুল ইসলাম ২ নং ওয়ার্ডের ইচলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান নির্বাচন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট এজেন্ট বের করে দেওয়া ও কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলেন ,আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী জানান নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে, দু একটি স্থানে কাউন্সিলরদের ভিতর সামান্য হাতাহাতির ঘটনা শুনেছি, ধানের শীষের প্রার্থী নিশ্চিত পরাজয় জেনেই ভিত্তিহীন অভিযোগ তুলছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD