রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের প্রশাসনিক সংবর্ধনা

কলপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের প্রশাসনিক সংবর্ধনা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলপাড়ায় মহান বিজয় উপলক্ষে জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রশাসনিক সংবর্ধনা দেয় হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে এ সংবর্ধনা দেয় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি। উপজেলা  নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বদিউর রহমান বন্টিন , ডেপুটি কমান্ডার সাংবাদিক হাবিবুল্লাহ রানাসহ আরো অনেকে। এ সময় জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD