রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা থেকে বহিস্কার

কুয়াকাটা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা থেকে বহিস্কার

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। কুয়াকাটা পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র মেয়র প্রার্থী হাইব্রীড আওয়ামীলীগ নেতা মো: আনোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কুয়াকাটা শাখার সভাপতির পদ থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।
সোমবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, পটুয়াখালী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক মো: আনোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা পটুয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট উজ্জল বোস ও সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে মো: আনোয়ার হোসেন বলেন, আমি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র মহিপুর থানা শাখার সভাপতি। বহিস্কার সম্পর্কিত কোন তথ্য আমার জানা নেই।
এদিকে স্থানীয় এলাকাবাসী অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, সদ্য আ’লীগে যোগ দেয়া আনোয়ার হোসেন দলীয় প্রাথমিক সদস্য না পাওয়ার পরও দলের নাম ভাঙ্গিয়ে ক্ষমতার অপব্যবহার এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এবিএম রুহুল আমিন হাওলাদারের প্রভাব খাটিয়ে কুয়াকাটা এলাকায় ভূমিদস্যুতার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD