বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
কলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত

কলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত হয়েছে। সোমবার কলাপাড়া উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সকাল ৬ টায় স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয় কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় পটুয়াখালী-৪, কলাপাড়া-১১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল অহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা, পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক অধক্ষ্য শহিদুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাছুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মীর তারিকুজ্জামান তারা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মাহবুবুর রহমান, মহিপুর থানা যুবলীগের আহ্হায়ক মিজানুর রহমান বুলেট, উপজেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান, সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার প্রমূখ।

সবশেষ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আছর নামায়বাদ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মো: মাছুম বিল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD