রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে শিশুদের বিনোদনের জন্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ৬ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু পার্ক।

পটুয়াখালীতে শিশুদের বিনোদনের জন্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ৬ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু পার্ক।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে শিশুদের বিনোদনের জন্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ৬ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু পার্ক পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি খলিলুর রহমান মোহন মিয়া।

আসছে বিজয় মাস ডিসেম্বরের  ১৬ ডিসেম্বরের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের বিনোদনের জন্য  শেখ রাসেল শিশু পার্কটি উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া   কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহষ্পতিবার বেলা ১১ টায় শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন সড়কে করোনা প্রতিরোধে  গানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেলিনা মোস্তানের নেতৃত্বে ভ্রাম্যমান বাউল আসরের উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান, জেলা পরিষদের সদস্য আসমা আক্তার, নিম্নমান সহকারী মোঃ মনিরুজ্জামান মনির, জেলা পরিষদের চেয়ারম্যানের সুযোগ্য সন্তান তাহির হোসেন বিজয় প্রমুখ। পরে জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া মাস্ক ও লিফলেট বিতরন করেন এসময়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD