বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীর দশমিনায় বাবার হত্যাকারী পুএ ইমরান পুলিশের হাতে গ্রেফতার।

পটুয়াখালীর দশমিনায় বাবার হত্যাকারী পুএ ইমরান পুলিশের হাতে গ্রেফতার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডভুক্ত বাঁশবাড়িয়া গ্রামে নিজ বসত ঘরের রান্না ঘড়ে  গভীর রাতে নিজ বাবা নসরুল হাওলাদার (৪৫) কে জবাই করে হত্যাকারী কুখ্যাত ছেলে ইমরান (২৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ

জানাযায়,গত ২৩ নভেম্বর ২০ ইং তারিখ ভিকটিমের বড় ছেলে ও মামলার প্রধান আসামী খুনি ইমরানকে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার শাজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম  হয়।

পরে ওই দিন রাত আনুমানিক ২১.১৫ ঘটিকায় খুনি ইমরানের দেখানো মতে নিজ ঘর থেকে হত্যায় ব্যবহৃত দেশী দা’টি উদ্ধার করে পুলিশ  এসময় ওই বসত ঘরের ২য় তলায় টেবিলের উপর একটি চিরকুট পায় পুলিশ যাতে লেখা ছিল “আমার মা এই খুনের বিষয় কিছুই জানে না, আমি ইমরান নিজে এবং একা এই খুন করছি।” তবে ওই চিরকুটটির সত্যতা নিশ্চিতের জন্য যথাযথ বিশেষজ্ঞ কর্তৃক যাচাইয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা পুলিশ জানান

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনি ইমরান জানায়, তার বাবা জমি বিক্রি করে তাকে কোন টাকা না দেয়ায় এবং দীর্ঘদিন ধরে তার মাকে অত্যাচার করার ক্ষোভ থেকে সে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে তার বাবাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে পালিয়ে ঢাকা চলে যায়।

গত ২৪ নভেম্বর-২০২০ ইং তারিখ ১১.০০ ঘটিকায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে

উল্লেখ্য: গত ১৯ নভেম্বর-২০২০ ইং খ্রি: সকাল সাতটার সময় দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউপির বাঁশবাড়িয়া গ্রামে নিজ বসতঘরে বাবা নসরুল হাওলাদার, পিতা- ফজলুল হক, সাং-বাঁশবাড়িয়া, ০৮ নং ওয়ার্ড, থানা-দশমিনার গলার বাম পাশে কানের নিচে ঘাড়ে কাটা রক্তাক্ত লাশ তার বসতঘর সংলগ্ন ছাগল রাখার ঘরে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। রাতে তার স্ত্রী রিনা বেগম (৪০) ও সে ঘরের মধ্যে একই বিছানায় ঘুমানো ছিল। ঘটনার পর হতে তার ছেলে ইমরান পলাতক ছিল।

উক্ত ঘটনার সময় চট্টগ্রামে অবস্থানরত ভিকটিমের ছোট ছেলে ইলিয়াস (১৯) পরে বাড়িতে এসে বাদী হয়ে দশমিনা থানায় এজাহার দায়ের করেন যার মামলা নং ০৭, তারিখঃ ২০/১১/২০২০, ধারাঃ ৩০২/২০১/৩৪  পিসি রুজু হয় বলে  জানাযায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD