বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে হৃদরোগ ঝুঁকি এবং করনীয় বিষয়ক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

বরিশালে হৃদরোগ ঝুঁকি এবং করনীয় বিষয়ক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

Sharing is caring!

ট্রান্স ফ্যাট চর্বির একটি প্রাথমিক উৎস। এতে রক্তে মন্দ কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিক হারে বাড়ে, যা হৃদরোগজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এছাড়া ট্রান্স ফ্যাট টাইপ-২ ডায়াবেটিস ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেকোনো খাবারে শিল্পোৎপাদিত ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা মোট ফ্যাটের ২ শতাংশ পর্যন্ত সীমিত রাখার পরামর্শ দিয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে পৃথিবীর বিভিন্ন দেশে ইতিবাচক পদক্ষেপ গৃহীত হলেও বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। এক্ষেত্রে নীতিমালা প্রণয়ন ও সরকারের ইতিবাচক মনোভাব প্রয়োজন বলে মনে করেন ক্যাব, প্রজ্ঞা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ।

তাদের মতে, উচ্চমাত্রায় ট্রান্স ফ্যাট গ্রহণে সার্বিকভাবে মৃত্যুঝুঁকি ৩৪ শতাংশ বৃদ্ধি পায়। এছাড়া হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২১ শতাংশ এবং হৃদরোগজনিত মৃত্যুঝুঁকি ২৮ শতাংশ বৃদ্ধি পায়। জানা গেছে, বাংলাদেশে শিল্পোৎপাদিত কোনো মোড়কজাত খাদ্যে ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখ করা হয় না। তবে সম্প্রতি ঢাকার স্থানীয় বাজারে দৈবচয়নের মাধ্যমে সংগৃহিত ১২ ধরনের বেকারি বিস্কুটি নিয়ে এক গবেষণা পরিচালিত হয়। গবেষণায় বিস্কুটগুলোতে ৫ থেকে ৩৯ শতাংশ ট্রান্স ফ্যাটের উপস্থিতি লক্ষ করা গেছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে। গবেষণার ফলাফল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত মাত্রার চেয়ে বহুগুণ বেশি।

ট্রান্স ফ্যাট এক প্রকার হাইড্রোজেনেটেড অয়েল। এছাড়া উচ্চ তাপমাত্রায় দাহ্য তেল বা চর্বিও ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়। সিঙ্গাড়া, সমুচা, পুরি, বিস্কুট, চানাচুর, চিপসের মতো বেকারি পণ্য যা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে সেগুলো তৈরিতে হাইড্রোজেনেটেড অয়েল ব্যবহার করা হয়। এছাড়া অনেক স্ট্রিট ফুড যেগুলো কড়া করে ভাজা হয় সেগুলোতেও ট্রান্স ফ্যাট থাকে। এছাড়া রান্নার কাজে একই তেল বারবার ব্যবহার করলেও তাতে ট্রান্স ফ্যাট উৎপাদিত হয়।

২০০৩ সালে ডেনমার্ক বিশ্বের প্রথম দেশ হিসেবে আইন করে এর সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ করে। অস্ট্রিয়া, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ইরান, ভারতসহ ২৮টি দেশে খাদ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। ফলে এসব দেশে খাদ্যে ট্রান্স ফ্যাটের পরিমাণ অস্বাভাবিক হারে হ্রাস পেয়েছে। এছাড়া আরও ২৪টি দেশ খাদ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করেছে।

এমনকি থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকা ও কানাডা ট্রান্স ফ্যাটের প্রধান উৎস ‘পিএইচও’ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করেছে। সোমবার বরিশালে খাদ্যে ট্রান্স ফ্যাট, হৃদরোগ ঝুঁকি এবং করনীয় : ভোক্তা পরিপ্রেক্ষিত বিষয়ক বিভাগীয় সেমিনারে এই তথ্য উঠে আসে।
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারের সভাপতিত্ব করেন অধ্যাপক গাজী জাহিদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার এর উপ পরিচালক শহিদুল ইসলাম, বিএসটিআই বরিশালের উপ পরিচালক শফিউল্লাহ খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ সোহেব মিয়া।
অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন ক্যাবের প্রোজেক্ট কোঅর্ডিনেটর খন্দকার তৌফিক আল হোসাইনী ও প্রজ্ঞার প্রোজেক্ট কোঅর্ডিনেটর মাহমুদ আল ইসলাম শিহাব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যাব বরিশালের সাধারণ সম্পাদক রনিজৎ দত্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD