বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় ইউপি চেয়ারম্যানের উপর হামলাকারীদের বিচার দাবীতে মানববন্ধন ।

বরগুনায় ইউপি চেয়ারম্যানের উপর হামলাকারীদের বিচার দাবীতে মানববন্ধন ।

Sharing is caring!

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলার ৭নং সরিষামুড়ী ইউপি চেয়ারম্যান, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ওজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইমাম হাসান শিপন জোমাদ্দারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শহরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করে।

আজ সকাল সাড়ে ১০ টায় শহরের টাউন হল বাসস্টান্ড চত্তরে মানববন্ধন কর্মসূচী পালন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে সড়ক পরিবহন শ্রমিক ও বাস মালিক গ্রুপ। বিক্ষোভ শেষে প্রেসক্লাব চত্তরে অনুষ্টিত সমাবেশে বক্তব্যে রাখেন,বাস মালিক গ্রুপ সভাপতি গোলাম মোস্তফা কিসলু,সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি ও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামলার ঘটনার সময় উপস্হিত পুলিশ যদি আন্তরিক হতো তাহ’লে হামলাকারীদের গ্রেফতার করতে সক্ষম হতো।

অজ্ঞাত কারনে হামলাকারীদের গ্রেফতার না করে তাদেরকে পালিয়ে যাবার সুযোগ পুলিশ দিয়েছে বলে সমাবেশে অভিযোগ করা হয়। শুক্রবার বেলা ৩টার দিকে সরিষামুড়ী ইউপি চেয়ারম্যান একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কালিকাবাড়ী এলাকায় দূর্বত্তরা দেশীয় অস্র দিয়ে হামলা করে। হামলায় চেয়ারম্যানের দুটি পা’য়ের ও ডান হাতের রগ কেটে প্রচুর রক্ত ক্ষরণ হয়। স্হানীয়রা গুরুত্বর জখমবস্হায় বরগুনা জেনারেল হাসাপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার রাতেই বরিশাল থেকে রাজধানীর পঙ্গু হাসাপাতালে পাঠানো হয়। চেয়ারম্যান শিপন জোমাদ্দারের পরিবারের সুত্র থেকে জানা যায়,আজ সকাল ১০টার দিকে অপারেশনের জন্য তাকে অটিতে নেয়া হয়েছে,এ রিপোর্ট লেখা পর্যন্ত অপারেশন চলছিলো।

এদিকে চেয়ারম্যান শিপন জোমাদ্দারের পরিবারের পক্ষ থেকে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগ নেতা ইউসুফ শরীফের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে এই হামলা করার অভিযোগ করা হয়েছে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,আজ এখন পর্যন্ত চেয়ারম্যানের উপর হামলার অভিযোগে থানায় কোন মামলা হয়নি।তবে হামলাকারীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD