সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর কলাপাড়ায় তৌহিদী জনতার সমাবেশ ও বিক্ষোভ মিছিল ।

পটুয়াখালীর কলাপাড়ায় তৌহিদী জনতার সমাবেশ ও বিক্ষোভ মিছিল ।

Exif_JPEG_420

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। ফ্রান্সে রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ (স.) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র প্রদর্শণী করার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া কওমী ওলামা ঐক্য পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। সমাবেশ ও বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

পৌর শহরের বড় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত সমাবেশের সভপতিত্ব করেন কলাপাড়া ইমাম পরিষদের আহ্বায়ক ও ওই মসজিদের খতিব মাওলানা মো.সাইদুর রহমান। বক্তব্য রাখেন, শাসনতন্ত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো.ফিরোজ শিকদার, পৌর কাউন্সিলর হাফেজ মো.আল আমিন সরদার, মাওলানা মো.মাসুম বিল্লাহ রুমি, মাওলানা আব্দুস ছালাম, মাওলানা মো.আসাদুজ্জাম ইউসুফ, মাওলানা মুফতি রাসেদ, মাওলানা মুফতি মো.ফেরদৌসুল হক গাজী, মাওলানা মুফতি মো.নিজাম উদ্দিন সাঈদ সহ আরো অনেকে।

বক্তারা বলেন, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে মুসলমানদের ধর্মীয় নেতা হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে আঘাত আনা হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ আশা করব, রাষ্ট্রীয়ভাবে সরকার এটির প্রতিবাদ জানাবে। একইভাবে দেশের সকল নাস্তিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আইন প্রনয়ণ করবে। সমাবেশে ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও আহবান জানানো হয়।
এরপর বিশ্ব মুসলিমদের শান্তি ও কল্যান কামনায় দোয়া মুনাজাত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD