বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি : ড. অমিতাভ সরকার

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি : ড. অমিতাভ সরকার

Sharing is caring!

বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেছেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে আমরা প্রস্তুত রয়েছি। আসছে শীতে বিয়েসহ যে কোন সামাজিক অনুষ্ঠান এবং গণজমায়েত বন্ধ রাখা হবে। বিশেষ করে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করা হবে। ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে কাজ করবো। এ ক্ষেত্রে করোনাকালীন জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন এবং প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

মঙ্গলবার বিভাগীয় সদর দপ্তরে সম্পাদক পরিষদ, বরিশাল এর নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার এ কথা বলেন।

বর্তমান সরকারের ভূয়ষী প্রসংশা করে এসময় তিনি আরও বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এটা সম্ভব হয়েছে সঠিক সময়ে সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে।

তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের মতে শীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে। এ কারণে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। মহামারী করোনা ঠেকাতে সরকারি স্বাস্থ্যবিধি এবং নির্দেশনা বাস্তবায়নে জেলা এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে মাঠ পর্যায়ে কাজ করা হবে।

করোনা প্রতিরোধে সরকারি বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, ‘ভ্যাক্সিন না আসা পর্যন্ত মাস্কই এখন বড় ভ্যাক্সিন। তাই প্রতিটি সরকারি এবং বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে ‘নো মাস্ক, সার্র্ভিস’ কার্যক্রম চালুু করা হচ্ছে।

এছাড়াও গণজমায়েতের মাধ্যমে করোনা ছড়াতে পারে, তাই করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে শীতের সময় বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, পার্টিসহ গণজমায়েত সৃষ্টি হয় এমন সকল ধরনের অনুষ্ঠান বন্ধ রাখা হবে। এছাড়া সরকারি অন্যান্য বিষয়গুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার।

তিনি আরও বলেন, ‘মহামারী করোনা রোধে সরকারি সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং প্রচারে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। তাই এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘আমি মিডিয়ার প্রয়োজনে সব সময় পাশে আছি এবং থাকবো। সেই সাথে মিডিয়ার ভাল-মন্দ সকল বিষয়গুলো দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৌজন্য সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন- সম্পাদক পরিষদ, বরিশাল এর সহ-সভাপতি মো. খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামীম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক আহমেদ রনি, মোস্তফা জব্বার জুয়েল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD