মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
তিন দফা দাবিতে বরিশাল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

তিন দফা দাবিতে বরিশাল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Sharing is caring!

তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এ্যাসোসিয়েশন।

শনিবার বিকেল ৩টা থেকে কর্মবিরতির ডাক দেয় তারা। এর আগে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে পরিচালক বরাবর স্মারকলিপি ও কর্মবিরতিপত্র প্রদান করা হয়। এতে বলা হয় দুপুর ২টার মধ্যে তাদের ঘোষিত তিনদফা দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতিতে যেতে বাধ্য হবে ইন্টার্নরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্ন চিকিৎকদের বিরুদ্ধে মেডিসিন বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. মাসুদ খানের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ডা. মাসুদ খানের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু বিচার করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারকৃত অসত্যের জন্য মানহানির বিচার করা।

বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় বিকেল ৩টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর শেবাচিম হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর রেজিষ্ট্রার ডা. মো. মাসুদ খান, ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি সজল পান্ডে, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নাম উল্লেখ করে আরও ৮/১০ জনের বিরুদ্ধে তার ওপর হামলা ও মারধরের অভিযোগ এনে পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন।

পর দিন ২২ অক্টোবর ইন্টার্ন চিকিৎসকরা মেডিকেলের সামনে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেয়ার অভিযোগে পাল্টা অভিযোগ দায়ের করেন ডা. মাসুদ খানের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালের পরিচালক একটি তদন্ত কমিটিও গঠন করেন।

এর কয়েকদিন পরে ডা. মাসুদ খান কোতোয়ালি থানায় ওই ইন্টার্ন চিকিৎসকদের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার খবর পেয়ে ২৯ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ো ১১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের জরুরী বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করে এবং কর্মবিরতির ডাক দেয়। তবে মেডিকেল কলেজ অধ্যক্ষ, হাসপাতাল পরিচালক ও উপ-পরিচালকের হস্তক্ষেপে আড়াই ঘণ্টার আলোচনা শেষে রাত আড়াইটায় কর্মবিরতি থেকে সরে আসে ইন্টার্নরা। সেসময় ইন্টার্নরা কিছু আল্টিমেটামও বেধে দেয় কর্তৃপক্ষকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD