বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ৫২ তম বিশ্ব সাদাছিড়ি নিরাপত্তা দিবস অনুষ্ঠিত।

বরিশালে ৫২ তম বিশ্ব সাদাছিড়ি নিরাপত্তা দিবস অনুষ্ঠিত।

Sharing is caring!

বরিশালে ৫শত জন দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে স্মার্ট সাদা ছড়ি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি।

৫২ তম বিশ্ব সাদাছিড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, বরিশাল জেলায় ৫শত জন দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে আমার ব্যক্তিগত উদ্যোগে স্মার্ট সাদা ছড়ি দেবো। তবে এটি দুটি ভাগে প্রথম ভাগে আড়াইশত এবং দ্বিতীয়ভাগে আড়াইশত জনকে এ স্মার্ট সাদাছড়ি দিবো। যাতে করে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীরা ভাইয়েরা এই স্মার্ট সাদাছড়ি দিয়ে চলাফেরা করতে পারে এবং তারা যে কাজ করছে তা নির্ধিদায় করতে পারে, কোন সমস্যার উদ্বেগ না হয়।

এসময় তিনি দৃষ্টিপ্রতিবন্ধীদের জমি ভরাট ও ভবন নির্মানের জন্য সার্বিক সহযোগীতা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু দৃষ্টি প্রতিবন্ধী নয়, সকল প্রতিবন্ধীদেরই ভাতা দিচ্ছেন। বাংলাদেশে যতো ধরণের ভাতা দেয়া বিশ্বে অন্য কোথায় দেয়া হয় কিনা তা জানানেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলে দোআ করবেন। তিনি সরকার প্রধান থাকলে দেশের উন্নয়ন হবে। সরকারের যে লক্ষ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের কাতারে পৌছাতে আপনাদের সহযোগী এবং আপনাদের যে কর্মস্পৃহা সেটা থাকতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে পৌছাতে পারবো।

জাতীয় যুব প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংস্থার মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আল মামুন তালুকদার, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান,মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের কমিউনিটি সার্ভিসের পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালটেন্ট মননুজা রহমান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD