শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
র‌্যাব -৮, বরিশাল কর্তৃক ০১  জন ধর্ষণকারী গ্রেফতার।

র‌্যাব -৮, বরিশাল কর্তৃক ০১  জন ধর্ষণকারী গ্রেফতার।

Sharing is caring!

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, জঙ্গিবাদ, চাঁদাবাজি, খুন-হত্যা, ধর্ষণ, প্রতারণাসহ সকল ধরণের অপরাধের বিরুদ্ধে অত্যন্ত সফলভাবে কার্যক্রম সপন্ন করে যাচ্ছে। সমাজের বিভিন্ন অপরাধ স¤পর্কে র‌্যাব-৮ তার সজাগ দৃষ্টি রাখছে।
বিভিন্ন প্রত্রিকা এবং সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গত ১২ অক্টোবর ২০২০ তারিখে বরিশাল জেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক গ্রামের ছদ্মনাম লাকি(১৮)কে প্রতিবেশী মোঃ রাজিব ফকির(১৮) জোর পূর্বক ধর্ষণ করেছে। ঘটনার পর থেকে উক্ত ধর্ষণ মামলার ২নং আসামী মোঃ রাজিব ফকির(১৮) পলাতক ছিলো। এই সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে জানতে পারে যে, মোঃ রাজিব ফকির(১৮), পিতাঃ মোঃ হাচেন আলী, সাং- বাউশিয়া, থানাঃ হিজলা, জেলাঃ বরিশাল গত ১১ অক্টোবর দিবা গত রাত (অর্থৎ ১২ অক্টোবর) ২০২০ তারিখ রাত আনুমানিক ১২.১৫ ঘটিকার সময় ছদ্মনাম লাকি(১৮)কে মোবাইলে ফোন দিয়ে বাড়ির বাহিরে আসতে বলে। ভিকটিম বাড়ির বাহিরে আসলে তাকে বাড়ির পাশে নাড়ার পাল সংলগ্ন নির্জন জায়গায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল জেলার কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি আভিযানিক দল অদ্য ১৯ অক্টোবর ২০২০ তারিখে ভোর ০৩.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে উক্ত ধর্ষককে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে আটককৃত মোঃ রাজিব ফকির(১৮) ঘটনার সত্যতা স্বীকার করে।
র‌্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD