মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বরিশালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

Sharing is caring!

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলীতে একটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি।

এসময় উপস্থিত ছিলেন, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, গনপূর্ত বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডা, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক এ, বি, এম শফিকুল ইসলাম, বরিশাল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মাহামুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ (ইতালি শহিদ), ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন সহ অতিথি বৃন্দরা

উদ্ধোধন শেষে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শুধু বরিশালেই নয় দেশের সকল জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের উদ্যেগ নিয়েছে সরকার।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত উদ্যোগে সারা বাংলাদেশে মসজিদ করার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের সব জায়গাতে একই ধরণের মসজিদ হবে, যা সত্যিকারের দর্শনীয় বিষয়  এবং আমাদের ইসলামিক ঐতিহ্যকে আরো গৌরবান্বিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী আশা করেন মসজিদে নামাজ পড়ার মাধ্যমে আমাদের ইসলামিক ঐক্য আরো শক্তিশালী হবে।

তিনি বলেন, দক্ষিনাঞ্চলে পদ্মা সেতা, পায়রা বন্দরসহ রাস্তাঘাট হচ্ছে। উন্নয়নের সাথে সাথে আমরা মসজিদে গিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোআ প্রার্থনা করতে পারি, নিজেদের সুধরাতে পারি, ঈমানের সহিত যাতে কাজ করতে পারি, জনগনের সেবা করতে পারি।

এদিকে বেলা আড়াইটায় বরিশাল নগরীর আমতলার মোড়স্থ অপর একটি মডেল মসজিদের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি।

এর আগে সকালে নগরীর বান্দরোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজ প্রাঙ্গনে মুজিব শতবর্ষ উপলক্ষে বরিশাল নগরীর রিক্সা চালকদের মাঝে রিক্সা বিতরণ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD