সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে নব নির্মিত চিফ জুডিশিয়াল ভবনের শুভ উদ্ভোদন আজ।

পটুয়াখালীতে নব নির্মিত চিফ জুডিশিয়াল ভবনের শুভ উদ্ভোদন আজ।

Sharing is caring!

বহুদিনের প্রতিক্ষার পর পটুয়াখালীতে নব নির্মিত চিফ জুডিশিয়াল ভবনটি আজ বৃহস্পতিবার শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।

এসময়  সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি।

এছাড়াও পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ. স.ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম. শাহজাদা, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান, মহিলা আসন-২৯ কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ গোলাম সারওয়ার, বাংলাদেশ ৬৪ টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মান প্রকল্প (১ম পর্যায়) যুগ্ম সচিব ও প্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা, গণপূর্ত জোন বরিশালের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নাছিম খান, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD