বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
আমতলীতে অন্তঃস্বত্তা নারীর আত্মহত্যা।

আমতলীতে অন্তঃস্বত্তা নারীর আত্মহত্যা।

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি আমতলী উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের সাত মাসের অন্তঃস্বত্তা মারিয়া আক্তার (১৯) পারিবারিক কলহের জের ধরে স্বামী রাকিবুল ইসালামের সাথে অভিমান করে বুধবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরন করেছে। ঘটনার পর থেকে স্বামী রাকিবুল পলাতক রয়েছে। জানাগেছে, ২০১৯ সালে জুন মাসে উপজেলার চাওড়া কাউনিয়া গ্রামের বাবুল মোল্লার ছেলে রাকিবৃুল ইসলাম মোল্লার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী রাকিবৃুল বিভিন্ন সময় নানা অযুহাতে নির্যাতন করে আসছে। নির্যাতন সইতে না পেরে ১৫ দিন পূর্বে মারিয়া বাবার বাড়ীতে চলে যায়। মোবাইল ফোনে স্বামী তখনও মারিয়ার সাথে খারাপ আচারন করত। স্বামীর এমন আচারনে অভিমান করে বাবার বাড়ীর ঘড়ের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে বুধবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই সময়ে বাবার বাড়ীর লোকজন কেউ ঘড়ে ছিল না। প্রতিবেশীরা ঘর বন্ধ দেখে সন্দেহ হয়। পরে তারা ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মারিয়াকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অন্তঃস্বত্তার মারিয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে স্বামী রাকিবুল পলাতক রয়েছে। আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD