মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
উপকূলীয় অঞ্চলে স্থায়িত্বশীল উন্নয়ন শীর্ষক কর্মশালা

উপকূলীয় অঞ্চলে স্থায়িত্বশীল উন্নয়ন শীর্ষক কর্মশালা

Exif_JPEG_420

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ‘‘উপকূলীয় অঞ্চলে স্থায়িত্বশীল উন্নয়ন শীর্ষক কর্মশালা’’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশ এর আয়োজনে কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়াটারকিপারস’র গবেষক আরাফাত জুবায়ের, পরিবেশ আন্দোলন মোংলা জোনের সভাপিত নুরে আলম, কলাপড়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস এম মোশাররফ মিন্টু।
এছাড়া অন্যান্যদের বক্তব্য রাখেন, সাংবাদিক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, মিলন কর্মকার রাজু, রুমানইমতিয়াজ তুষার, ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.ফরিদ উদ্দিন, উপকূলী জনকল্যান সংঙ্গের সভাপতি মো.জয়নাল আবেদিন, উপজেলা নদী সুরক্ষা কমিটির সম্পাদক পল্লী চিকিৎসক রুহুল আমিন বাচ্চু, নারী নেত্রী মোসা.মর্জিনা মন্নান গাজী প্রমুখ।
বক্তার দেশের সকল নদীর দূষন রোধে কার্যকরী পদক্ষেপ, ভরাট হয়ে যাওয়া নদীগুলোর নাব্যতা ফিরে আনাসহ দখল হওয়া নদী উদ্ধারের দাবী জানান। এছাড়া পরিবেশ রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু।
কর্মশালায় বিভিন্ন সামাজিক সংগঠেন প্রতিনিধি ও স্থানীয় গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD