বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
নগরীর সিএন্ডবি রোডে চৌধুরী এন্টারপ্রাইজ নামক একটি দোকানে দুর্ধর্ষ চুরি।

নগরীর সিএন্ডবি রোডে চৌধুরী এন্টারপ্রাইজ নামক একটি দোকানে দুর্ধর্ষ চুরি।

Sharing is caring!

বরিশাল নগরীর সিএন্ডবি রোডে “চৌধুরী এন্টারপ্রাইজ” নামক দোকানের টিন কেটে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত ৭ অক্টোবর দিবাগত রাতে নগরীর ১৪ নং ওয়ার্ড, সিএন্ডবি রোড ২নং ব্রীজের দক্ষিন পাশে চৌধুরী এন্টারপ্রাইজ নামক দোকানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দোকানের মালিক মোঃ আতিকুর রহমান চৌধুরী বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, গত বুধবার রাত ১২টার দিকে “চৌধুরী এন্টারপ্রাইজ” নামক দোকানে তালা লাগিয়ে দোকানের স্বত্বাধিকারী মোঃ অতিকুর রহমান চৌধুরী বাড়িতে চলে যান। পরে সকালবেলা তালা খুলে দেখতে পায় দোকানের মালামাল ছড়ানো ছিটানো ও ক্যাশ বাক্স ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। ঐ রাতে অজ্ঞাত নামা চোরেরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও ল্যাপটপসহ প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।
কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার জানান, এই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ চুরির রহস্য উন্মোচনে তদন্ত করছে। খুব শিগগিরিই চোরদের ধরা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD