শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালের দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করতে জেলা প্রশাসকের কর্মসূচি পালিত ।

বরিশালের দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করতে জেলা প্রশাসকের কর্মসূচি পালিত ।

Sharing is caring!

আজ ৭ অক্টোবর বুধবার সকাল ১১ টায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা অবস্থিত দুর্গাসাগর দীঘিতে ডিসি মঞ্চ পিকনিক স্পট, বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত, শতাধিক কবুতর, হাত ধোয়ার বেসিন ও চারটি নৌকা উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) বাবুগঞ্জ নুসরাত জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল আরডিসি এ এফ এম শামীম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল আবু সাইদ, নির্বাহী প্রকৌশলী এলজিইডি বরিশাল শরীফ মােঃ জামাল উদ্দিন, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দুর্গাসাগর দীঘিকে বরিশালের বৃহৎ পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে দুর্গাসাগর কে তার প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে এর অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক বরিশাল। তারি ধারাবাহিকতায় আজ নতুন একটি পিকনিক স্পট ডিসি মঞ্চ এর উদ্বোধন করা হয়। পরে ৫ শতাধিক কবুতরের ঘর কবুতর ছেড়ে উদ্বোধন করেন। দুর্গাসাগর দীঘির জলে শতকেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে দীঘিতে আগত দর্শনার্থীদের সুরক্ষায় হাত ধোয়ার বেসিন এর উদ্বোধন করেন। সর্বশেষ ভ্রমণপিয়াসী মানুষের জন্য দৃষ্টিনন্দন তিনটি নৌকা দূর্গাসাগর দিঘিতে উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় তিনি বলেন পর্যায়ক্রমে এটি উন্নয়নে এবং পর্যটকদের আকর্ষণ করতে আরও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে এখানে ময়ূর, বিভিন্ন প্রজাতির পাখি, দৃষ্টিনন্দন ব্রিজ ও বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইটের ব্যবস্থা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD