মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ইউপি চেয়ারম্যানের অনিয়মসহ অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

ইউপি চেয়ারম্যানের অনিয়মসহ অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন(পটুয়াখালী)প্রতিনিধি॥ কলাপাড়ায় চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নানা অনিয়মসহ সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বেলা ১১ টায় চাকামইয়া ইউপির তারিকাটা বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার ভূক্তভূগীসহ বিভিন্ন শ্রেনীর সসহস্রাধিক মানুষ অংশগ্রহন করে। এসময় বক্তব্য রাখেন আবির, নুরুল্লাহ, দেলোয়ার মৃধা, আউয়াল আকন ও আলো দফাদারসহ আরো অনেকে।
মানব বন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদকারীদের দমনে চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত তার পালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলা মামলা ও নির্মম নির্যাতন করে আসছে। এছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতা সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়াসহ সরকারের দেয়া চাল আতœসাৎ করার অভিযোগ করেন বক্তারা। চেয়ারম্যানের এমন সন্ত্রাসী কর্মকান্ড থেকে প্রতিত্রানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। এব্যাপারে চাকামইয়া ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির কেরামত জানান, একটি মহল আমার মান সম্মান ক্ষুন্ন করার লক্ষে এমন মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন, বিএনপির নারী নেত্রী এলিজা মেম্বার ওই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী । এটা তারই ষড়যন্ত্র। বাস্তবে যদি এর কোন প্রমান পাওয়া যায় তাহলে আমি সেচ্ছায় পদত্যাগ করবো। আপনার বিরুদ্ধে এতো মানুষের উপস্থিতি কেনো জানতে চাইলে তিনি জানান, মূলত এলিজা ও তার স্বামীর সন্ত্রাসীদের দিয়ে সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে মানব বন্ধনে উস্থিত করেছে। ওখানে যারা ছিলো তার অর্ধেক আমার সমর্থন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD