বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় স্কুলছাত্রী অপহরণে মিথ্যা মামলায় সাংবাদিক’কে আটক,পরিবার জানায় ষড়যন্ত্র!

বরগুনায় স্কুলছাত্রী অপহরণে মিথ্যা মামলায় সাংবাদিক’কে আটক,পরিবার জানায় ষড়যন্ত্র!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বরগুনায় স্কুলছাত্রী অপহরণ মামলায় শুক্রবার গভীর রাতে কুয়াকাটা থেকে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জানাযায়,গ্রেফতারকৃত সাংবাদিক আজিমের বাড়ী বরগুনার উপকণ্ঠে লাকুরতলা গ্রামে। আজিম সময় টিভিতে কাজ করছেন দির্ঘদিন যাবৎ। মামলার অপর আসামীরা হল, ইমরান ও শুভ সেন। স্কুল ছাত্রীকে তার মায়ের জিম্মায় দিয়েছে বরগুনা আদালত।

এছাড়াও জানাযায়, নবম শ্রেণিতে পড়ুয়া এক হিন্দু ছাত্রীকে অপহরণের অভিযোগে বরগুনা শহরের নাথ পট্টি সড়কের আশুতোষ সরকার বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে শুক্রবার রাত সাড়ে ১১ টায় বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি অভিযোগ করে বলেন, তার ভাইয়ের মেয়েকে ওই আসামীরা অপহরণ করে নিয়ে কুয়াকাটার একটি হোটেল থেকে শনিবার ভোরে আজিম ও স্কুল ছাত্রীকে আটক করে কুয়াকাটার পর্যটন পুলিশ।

গত শনিবার সকাল ১১ ঘটিকার সময় আজিম সহ স্কুল ছাত্রীকে মহিপুর পুলিশ বরগুনা থানায় নিয়ে আসেন। আজিমের বড় ভাই আলীম এবিষয়  বলেন, আমার ছোট ভাই আজিম আলোড়ন থিয়েটারের পরিচালক। এই সংগঠনটি সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত। অনেক গুলো ছেলে মেয়ে কাজ করে। ওই মেয়েও আলোড়ন থিয়েটারে কাজ করে।

উল্লেখ্যঃ শুক্রবার তারা কয়েকজন কুয়াকাটার উদ্দেশ্যে  বেড়াতে যায়। মেয়ের পরিবার তাঁকে না দেখে থানায় অভিযোগ দেয়। বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস খান ইমন বলেন, আজিম বরগুনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। মেয়ে হল বরগুনা প্রেস ক্লাবের সভাপতির ভাগ্নি। বরগুনা প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন তাঁদের মধ্য সুসম্পর্ক ছিল না। এ কারনে আজিমকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেয়া হয়েছে।

এবিষয় বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আজিমকে কুয়াকাটার পর্যটন পুলিশ আটক করে মহিপুর থানায় সোপর্দ করেন। সেখান থেকে শনিবার সকাল ১১ টায় বরগুনা থানায় নিয়ে আসে।আজিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD