সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
উজিরপুরে আওয়ামীলীগের উদ্যোগে ৭৪ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

উজিরপুরে আওয়ামীলীগের উদ্যোগে ৭৪ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক আয়োজনে উপজেলা আওয়ামীলীগ, পৌর ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ৭৪ পাউন্ড কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পদাক এ্যাডঃ সালাউদ্দিন শিপুর সঞ্চালনায় বক্তৃতা করেন সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, কাজী হুমায়ুন কবির, আঃলীগ নেতা উত্তম হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস রায়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন সবুজ, শ্রমিকলীগের আহবায়ক আনোয়ার হোসেন খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিস মাহমুদ শাওন, গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছত্তার মোল্লা, বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল প্রমূখ। এ ছাড়া উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, ইউসুফ হোসেন হাওলাদার, আ’লীগ নেতা শফিকুল ইসলাম বালী, যুবলীগ নেতা আজিজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান নয়ন, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, আঃ রহিম মাষ্টার, মিজানুর রহমান কবির, কুদ্দুস ফকির, রইসুল ইসলাম রিয়ন, শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি খায়রুল বাশার লিটন, কাউন্সিলর দিলীপ সিকদার, সুরাইয়া ইসলাম বীনা, রিপন মোল্লা, বাবুল সিকদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী এ্যাডঃ মোর্শেদা পারভীন, বিউটি খানমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD