মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিলুপ্তি রোধে দুর্গাসাগর দীঘিতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

বরিশালে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিলুপ্তি রোধে দুর্গাসাগর দীঘিতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

Sharing is caring!

নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ২৭ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর বরিশাল ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট এর আয়োজনে। মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি ও ডিসি লেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ দেশীয় প্রজাতির ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়াও বরিশাল সরকারি জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল ল কলেজ এবং সরকারি শিশু পরিবারে দেশিয় প্রজাতির মাছ বিলুপ্তি রোধে বিভিন্ন প্রজাতির মাছ যেমন, মহাশোল, পাবদা, দেশি সরপুঁটি, ভাগনা, বাটা, গুলশা মাছ অবমুক্ত করা হয় পাশাপাশি মাধবপাশা দিঘির পারে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে গরু ছাগলের বিভিন্ন প্রকার ঔষধ ও ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, সচিব মহোদয়ের সহধর্মিণী, জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মোঃ আমিনুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী এমদাদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিলীন হওয়ার পথে দেশিয় বিভিন্ন প্রজাতির পোনা মহাশোল, পাবদা, দেশি সরপুঁটি, ভাগনা, বাটা, গুলশাসহ বিভিন্ন প্রজাতির ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বিভিন্ন প্রজাতির এ পোনাগুলো ময়মনসিংহ থেকে এ জেলায় আনা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেন, বর্তমান সরকারের নানা উদ্যোগের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে দেশীয় অনেক প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। এ অবস্থা উত্তরণে দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটক আকর্ষণযুক্ত দুর্গাসাগর দীঘিসহ অন্যান্য পুকুরে মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হলো পাশাপাশি দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করে গড়ে তুলতে বিভিন্ন প্রজাতির পশু-পাখিসহ সার্বিক সহযোগিতা করা হবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD